শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার দাবানলে ৩’শ কোটি প্রাণী ক্ষতিগ্রস্ত দাবি বিজ্ঞানীদের

রাশিদুল ইসলাম : [২] এসব প্রানি হয় মারা গেছে না হয় স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড অস্ট্রেলিয়ার এক অন্তর্বতী প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস ডিকম্যান বলেন এটি অনুধাবন করা অসম্ভব। বিশ্বের জনসংখ্য ৭.৭ বিলিয়ন হলে এ অর্ধেকের সমান প্রানি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিজিটিএন

[৩] গত জানুয়ারিতে ধারণা করা হয়েছিল যে পরিমান প্রানি এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তিন গুণ প্রানি আদতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও এখনো আগুন জ¦লছে, পুড়ে যাওয়া প্রানিগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। গবেষকরা বলছেন তারা বিশাল এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত বনে জরিপ চালাচ্ছেন এবং পরিসংখ্যানে এত বিপুল পরিমান প্রানির মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে।

[৪] এছাড়া বনের অজস্র গাছপালা, শতশত প্রজাতির লতাগুল্মসহ অন্যান্য সম্পদের যে ব্যাপক ক্ষতি হয়েছে তার পরিমান এখনো নিরুপণ করা সম্ভব হয়নি।

[৫] ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অস্ট্রেলিয়ার প্রধান ড্যারেন গ্রোভার বলেন বছরের পর বছর খরার কারণে উত্তপ্ত বন, শুকনো গাছপালার ডালে সঙ্গে ডালে ঘর্ষণের কারণে দাবানলে অনেক প্রাণি এখনো বেগতিক অবস্থায় আছে। তার প্রচণ্ড তাপের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকতে ব্যর্থ হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়