শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির জার্সি চেয়েও পাননি আলফান্সো ডেভিস

স্পোর্টস ডেস্ক: [২] জাদুকরী ফুটবল শৈলী উপহার দিয়ে কতো ম্যাচই জিতেছেন লিওনেল মেসি। আবার হেরেছেনও অনেক। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষের হারটি হয়তো কখনোই ভুলে যেতে পারবেন না বার্সা অধিনায়ক। কারণ রীতিমতো তাদের উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। আবার সেই ম্যাচে শেষেই প্রতিপক্ষ দলের খেলোয়াড় চেয়েছেন তার জার্সি। কিন্তু সে সময় অনেক বেশি দুঃখিত থাকায় জার্সি আর বদল করেননি রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

[৩] সেমিফাইনালের সে ম্যাচে ৮-২ গোলে হেরে যায় বার্সেলোনা। ম্যাচ শেষে মেসির কাছে গিয়েছিলেন বায়ার্নের তরুণ ডিফেন্ডার আলফান্সো ডেভিস। কিন্তু তার ডাকে সাড়া দেননি মেসি। আগের দিন লিঁওর বিপক্ষে ম্যাচ জয়ের পর এ প্রসঙ্গে ডেভিস বলেন, আমি এটা (মেসির জার্সি) চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয় সে অনেক বেশি দুঃখিত ছিল। পরের বার, হয়তো...।

[৪] তবে প্রসঙ্গ রয়েছে আরও একটি। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে ফুটবলে বদলে গেছে অনেক নিয়ম। তার মধ্যে একটি হচ্ছে জার্সি বদল না করা। সংক্রামণ আটকাতে এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। নতুন নিয়মের ৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করা যাবে না। যে কারণে মেসির জার্সি বদল না করাকে স্বাভাবিক দেখছেন অনেকেই।

[৫] কিন্তু তারপরও আলোচনা থেমে নেই। কারণ করোনাভাইরাসের কারণে বদলে যাওয়া নিয়মের কারণেই সাড়া দেননি মেসি, না-কি হারের বেদনা সইতে না পেরে। এ নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা চলছে।

[৬] তবে জার্সি না পেলেও মেসির বিপক্ষে খেলতে পেরে দারুণ আহ্লাদিত ডেভিস। সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ¡াস গোপন করতে পারেননি, সত্যি বলতে কি, মেসির বিপক্ষে খেলতে পেরে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি... একটা স্বপ্ন সত্যি হলো।

[৭] এদিকে, আগের দিন আরবি লাইপজিগের মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদল করে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। যদিও এখনও বিষয়টি খোলাসা করে বলেনি উয়েফা। ডেইলি স্টার

  • সর্বশেষ