শিরোনাম
◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম ৬- আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে ঢাকার এপোলো হাসপতালে ভর্তি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি : [২] রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হওযার পর ১৯ আগস্ট বুধবার ঢাকার এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংসদ ফজলে করিম চৌধুরীর ছোট ভাই ব্যবসায়ী এবি এম ফজলে শহীদ চৌধুরী জানান।

[৩] সাংসদ ফজলে করিম চৌধুরীর রোগমুক্তি কামনায় রাউজানের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন সাংসদ সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। সাংসদের সুস্থতা কামনা করে রাউজান উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের ব্যবস্থাপনায়, রাউজানের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ, পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামীলীগ, রাউজান প্রেসক্লাব, ধর্মীয় সংগঠন,সামাজিক সংগঠনের ব্যবস্থাপনায় খতমে কোরআন দোয়া মাহফিল, মিলাদ মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

[৪] উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজসহ আরো অনেকে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়