শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধাসহ তিন জনের মৃত্যু

মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : [২] চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে ওই তিনজন মারা যান।

[৩] তারা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালি (৬৫), কোর্টপাড়ার সামসুল আরেফিনের স্ত্রী নিগার সুলতানা (৪৬) ও শহরের মুক্তিপাড়ার মৃত নিয়াজ আলীর স্ত্রী মাজেদা খাতুন (৭০)।

[৪] চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির জানান, করোনার উপসর্গ নিয়ে কোর্টপাড়ার বাসিন্দা নিগার সুলতানা সোমবার রাতে ও মুক্তিপাড়ার মাজেদা খাতুন মঙ্গলবার সকালে সদর হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দুইজনকে করোনার ইয়োলো জনে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

[৫] এদিকে, শহরের কুলচারার বাসিন্দা চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালি করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই দিন বাড়িতে হোম আইসোলেশন ছিলেন। দুপুরের পর তার বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৬] অপরদিকে গত সোমবার চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবলীগ নেতা দরবেশ দফাদারের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

[৭] ২৪ ঘণ্টায় জেলাতে নতুন আক্রান্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৭ জন। মারা গেছে ২৩ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়