শিরোনাম
◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিকে পাঠদান শুরু করতে পালাক্রমে শিক্ষার্থীদের উপস্থিতিসহ বিভিন্ন প্রস্তাব

শরীফ শাওন: [২] কোভিড পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয় খুলতে গাইডলাইন তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, প্রতিদিন অর্ধেক শিক্ষার্থীর উপস্থিতি। স্কুলে প্রবেশের পুর্বে সাবান দিয়ে হাত ধোয়া। মাস্ক ব্যবহার নিশ্চিত করা। তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখা।

[৩] খসড়া গাইডলাইনে বলা হয়, শিক্ষার্থীরা নিজ দায়িত্বে মাস্ক পরিধান নিশ্চিত করবে। হাত ধোয়া, ক্লাসে বসার বেঞ্চ পরিস্কার করা, স্কুলে পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করা বিদ্যালয়ের দায়িত্ব। প্রতিটি স্কুলকে বার্ষিক যে ৫০ হাজার টাকা দেয়া হয়, সেখান থেকে এসকল ব্যয় করতে হবে।

[৪] সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, গাইডলাইন তৈরির কাজ শেষের পথে। দ্রুতই তা নীতিমালা আকারে জারি করা হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এখনো খোলার সিদ্ধান্ত হয়নি, কোভিড পরিস্থিতি বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নেবেন।

[৫] মঙ্গলবার গাইডলাইন নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়। গাইডলাইন মনিটরের দায়িত্বে থাকবে স্কুল ম্যানিজং কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।

  • সর্বশেষ