শিরোনাম
◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসসিসি’র চিরুণি অভিযানের ৩য় দিনে ৪ মামলা, ৩৯ হাজার টাকা জরিমানা

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল পরিচালিত ৩য় দিনের চিরুনি অভিযানে মোট ৭১টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৪টি মামলা ও সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে।

[৩] ডিএসসিসি'র ৩টি ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অঞ্চল-১ এর ২১ ও ১৮ নং ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলিফ্যান্ট রোড এলাকা, অঞ্চল-২ এ ২ নং ওয়ার্ডের প‚র্ব গোড়ান এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

[৪] অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৭টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা করে।

[৫] অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময় ২টি মামলা দায়ের ও ৭শ’ টাকা জরিমানা করে।

[৬] অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৩৮টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল দেখতে পান এবং ৭টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়াা যায়। এ সময় মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়