শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝটিকা সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

কূটনৈতিক প্রতিবেদক : [২] দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ১২ টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

[৩] কোভিড-১৯ পরিস্থিতি শুরু হওয়ার সাড়ে পাঁচ মাস পড় এটিই প্রথম কোনো ভিভিআইপির বাংলাদেশ সফর।

[৪] শ্রিংলা তার এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে করবেন বলে জানাগেছে।

[৫] এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।

[৬] তার এ ঝটিকা সফর সম্পর্কে যথেষ্ট রাখঢাখ পররাষ্ট্র মন্ত্রণালয়।

[৭] পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, চীনের বাজারে বাংলাদেশের পণ্য সুবিধা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টেলিফোন আলাপের ঢাকার কৌশলগত অবস্থান বুঝতেই তার এ সফর।

[৮] বাংলাদেশর পক্ষ থেকে দেশটিকে বারবার আশ্বস্থ করার পরেও দেশটি চাইছে মুখোমুখি বৈঠকে ঢাকার গতিপ্রকৃতি বুঝতে।

[৯] প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈরীতা নয়, সম্পর্কের বিষয়টি উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর কূটনৈতিক দৃষ্টি ভঙ্গির কোনো পরিবর্তন হবেনা।

[১০] পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন।

[১১] রীভা গাঙ্গুলীর আগে শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার এর দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়