শিরোনাম
◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ার্নের আট গোল খেয়ে বার্সার কোচের চাকরি হারালেন সেতিয়েন

রাহুল রাজ : [২] আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর বার্সেলোনার গুরুভার পেয়েছিলেন কিকে সেতিয়েন। তবে তার দায়িত্বকালীন নাতিদীর্ঘ সাত মাসে কেবল ব্যর্থতারই প্রকাশ পেয়েছে। গুঞ্জন উঠেছিল সেতিয়েনকে নিয়ে ড্রেসিংরুমের কোনো ফুটবলারই সন্তুষ্ট নন, দলের প্রাণভোমরা মেসিসহ অনেকেই চান তার বিদায়।

[৩] মেসিদের পছন্দ-অপছন্দ নিয়ে কোনো ফলাফল না আসলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্মরণকালের সেরা লজ্জাজনক হারের পর বার্সেলোনায় কিকে সেতিয়েন অধ্যায়ের অবসানের জানান দিলেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

[৪] বায়ার্নের সঙ্গে ঐতিহাসিক হারের পর ক্লাবের আরও অনেক পদে এবং পর্যায়ে পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল এবং প্রধান নির্বাহী অস্কার গ্রাউ-ও পদ হারাতে পারেন বলে খবর বেরিয়েছে স্প্যানিশ গণমাধ্যমে।

[৫] বায়ার্নের কাছে বার্সেলোনার ৮-২ গোলের হার ক্লাবটির জন্য প্রায় ৭৪ বছর পুরনো দুঃস্মৃতি ফিরিয়ে এনেছে। শেষ ১৯৪৬ সালে সেভিয়ার কাছে কোপা দেল রে-র শেষ ষোলয় ৮ গোল হজম করেছিল ক্লাবটি। বায়ার্নের বিপক্ষে ৬ গোলে হেরেছে বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের ইতিহাসে এত বড় ব্যবধানে এর আগে হারেনি কোনো দল।

[৬] দলের পরিবর্তনের শুরুটা হচ্ছে ম্যানেজার সেতিয়েনকে দিয়ে। একটি কাতালান রেডিও স্টেশনের সঙ্গে সাক্ষাৎকারে সেতিয়েনের ব্যাপারে সিদ্ধান্তের কথা জানান বার্তোমেউ, “সেতিয়েন বাদ।” তবে ক্লাবের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সেতিয়েনের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

[৭] আপাতত নতুন কোচের ব্যাপারে নিশ্চিত হয়েই বার্সেলোনা সেতিয়েনকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে ধারণা করা যাচ্ছে।
সূত্র : ঢাকা টাইমস

  • সর্বশেষ