শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রীয় শক্তির গভীরে দুর্নীতি, অদক্ষতা ও অপশাসন বড় বিপর্যয় ডেকে আনবে : আ স ম আবদুর রব

সমীরণ রায়: [২] জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আরও বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কাজে ব্যবহারের ফলে দুর্নীতি, অদক্ষতা ও অপশাসনের যে সংস্কৃতি চালু হয়েছে, তা থেকে উত্তরণ ঘটাতে না পারলে শুধু বড় বিপর্যয় নয়, ক্রমাগতভাবে ব্যর্থ রাষ্ট্রের পথে ধাবিত হবে।

[৩] তিনি বলেন, হত্যা, গুম এবং নিধন করার সংস্কৃতির সর্বশেষ রক্তক্ষয়ী ফলাফল হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা। করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ, লণ্ডভণ্ড স্বাস্থ্যব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কয়েক কোটি মানুষের কর্মসংস্থানের অভাব ও নিরন্ন মানুষের হাহাকারে এক নজিরবিহীন অবস্থার সৃষ্টি হয়েছে দেশে।

[৪] রব আরও বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যখাতে যে লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয়েছে, তা আধুনিক বিশ্বে বিরল। জনগণের মূল্যবান সম্পদ 'জীবন' সুরক্ষা দিতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন বিদ্যমান শাসন কাঠামোর আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী নতুন শাসন কাঠামোর প্রবর্তন করা।

[৫] সোমবার জেএসডির স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়