শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটকের জন্য সময় বৃদ্ধি করলেন ট্রাম্প

দেবদুলাল মুন্না : [২] যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা গোটাতে অথবা বিক্রি করতে অ্যাপটির মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে আগে বলেছিলেন, ২০ সেপ্টেম্বরের ভেতরে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে হবে টিকটকের। কিন্তু এখন টিকটক সময় পাচ্ছে ১২ নভেম্বর পর্যন্ত। আগের নির্বাহী আদেশে এই সময়সীমা ৪৫ দিন ছিল। এখন সময় বাড়িয়ে ৯০ দিন নির্ধারণ করা হয়েছে। সিএনএন

[৩] আদেশে ট্রাম্প লিখেছেন, এমন অনেক প্রমাণ আছে, যা আমাকে বিশ্বাস করিয়েছে বাইটড্যান্স আমাদের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার মতো কাজ করতে পারে। তাই তাদের জন্য সময় বাড়ানো হলেও ব্যবসার নিয়ন্ত্রণ তাদের কাছে রাখা যাবে না। ভার্জ নিউজ

[৪] টিকটক নিষিদ্ধের কথা ট্রাম্প কয়েক বছর ধরেই বলে আসছেন। তার শঙ্কা, চীন সরকারকে আমেরিকার তথ্য সরবরাহ করে ছোট ভিডিও বানানোর এই অ্যাপটি।

[৫] এমন আলোচনার ভেতর স¤প্রতি টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করেন তিনি। ওই আদেশের পর জানা যায়, মাইক্রোসফট অ্যাপটি কিনে নেয়ার চেষ্টা করছে।

[৬] এদিকে মাইক্রোসফটকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ছোট ভিডিও বানানোর এই অ্যাপটি অধিগ্রহণ করার আগে কোম্পানিটি নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখবে। মাইক্রোসফটের আশা, টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে তারা নির্ধারিত সময়ের ভেতর আলোচনা শেষ করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়