শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] শুক্রবার রাতে র‌্যাব-৪ এর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এরা হলেন, আবুল হায়াত (২৬), আব্দুল কুদ্দুস (৩০) ও আল-আমিন (৩০)। এ সময় তাদের কাছ থেকে আনসার আল-ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

[৩] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, গত ২৭ জুলাই আনসার আল-ইসলামের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আবুল হায়াত পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব দোকান ও চেম্বার আছে। তিনি গত ৩ বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত। তিনি ‘খালিদ সাইফুল্লাহ’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

[৫] আব্দুল কুদ্দুস পেশায় একজন ফার্মেসি দোকানদার। তিনি গত ২ বছর ধরে জঙ্গি কার্যক্রমে জড়িত। বিডিআর বিদ্রোহে ইতোপূর্বে তিনি ৭ বছর জেল খেটেছেন। জেলে থাকাকালীন তিনি জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়