শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ!

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছনি চৌধুরী: [২] ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বাসের ধাক্কায় শেখ মতিউর রহমান মতি (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা নামকস্থানে এ ঘটনা ঘটে।

[৩] নিহত মতি দীর্ঘদিন ধরে তার নানা বাড়ি একই ইউনিয়নের শতক গ্রামে বসবাস করে আসছিল। তার জন্মস্থান নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামে। সে ওই গ্রামের মনহর মিয়ার পুত্র।

[৪] জানা যায়, বিকেলে নবীগঞ্জ উপজেলার শতক গ্রাম থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মতি মোটরসাইকেল যোগে পানিউমদা যাচ্ছিলেন। পথিমধ্যে মুড়াউরা স্কুলের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি আল-মোবারাকা পরিবহণের ঢাকা যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

[৫] এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী মতি। এ সময় ঘাতক বাসটিকে আটক করে স্থানীয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মতিকে মৃত ঘোষণা করেন। এদিকে তাঁর মৃত্যুতে দিনারপুর এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।

[৬] শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়