শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: কেন ভারতে বাংলাদেশের সম্পদ পাচার নিয়ে আলাপ হয় না?

শেখ আদনান ফাহাদ: প্রদীপ দাসের কী আসলেই ভারতে বাড়ি আছে? আমার পরিচিত অনেকের আছে। শুধু একটু খোঁজ নিন। এদেশে টাকা কামিয়ে ভারতে পাচার করে কারা। দয়া করে পুরো হিন্দু কমিউনিটিকে কেউ গালি দেবেন না। আমার স্যারদের মধ্যে যারা আমার প্রিয় ছিলেন, যাদের দেওয়া শিক্ষায় আমি আজ কিছু করে খেতে পারছি, তারা অনেকেই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। অসীম সাহসী রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়ার ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু ধর্মের দিক থেকে হিন্দু ছিলেন। আমাদের লিটন দাস, সৌম্য সরকার পুরো দেশের দায়িত্ব কাঁধে নিয়েই ক্রিকেট খেলে। সুতরাং সাম্প্রদায়িক হিন্দু আর মুসলমানরা আমার এ লেখা পড়ে লাফ দিয়ে উঠবেন না।

মুসলমানরা তো নয়ই। কারণ আমরা পাচার করি সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা ইত্যাদি জায়গায়। এসব জায়গায় হিন্দুরাও করে। কিন্তু ভারতে বাংলাদেশের সম্পদ পাচার নিয়ে আলাপ হয় না। হওয়া উচিত। আর কতো, যে বন্ধুর সাথে ছোটবেলা থেকে একসাথে বড় হলাম, যে বন্ধু আমাকে বহুবার কিল ঘুষি মেরেছে, একদিন শুনি ওরা সবাই ভারতে চলে গেছে। বড় হয়ে বুঝেছি, এই চলে যাওয়ার প্রস্তুতি এদের দীর্ঘদিনের। আগে বড় ছেলেকে পাঠিয়েছে। এর পর মেজ ছেলেকে। এই ফাঁকে ছোটটা বড় হয়েছে এবং বাবা যা কামিয়েছেন সব পাচার করেছেন। এখন বুঝি, কেন আমার সেই বন্ধুর বাড়িতে কখনো ভালো খাট, পালঙ্ক, বালিশ, চেয়ার ছিলো না। ছোট ছোট ঘরেই থাকত ওরা। অথচ এখন দেখি ভারতে নিজেদের বহুতল বাড়িতে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়ি আছে কলকাতায়। সে বাড়িতে একরাত আমি থেকেও এসেছি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়