শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে কোভিড রোগীকে নিজের বাইকে হাসপাতাল নিয়েছেন তৃণমূল নেতা সত্যকাম পটনায়েক (ভিডিও)

সালেহ্ বিপ্লব: [২] ঝাড়গ্রামের ঘটনা এটি। সম্প্রতি গ্রামে ফিরে আসা অমল বারিক নামে এক পরিযায়ী শ্রমিক পাঁচ-ছয় দিন ধরে জ্বরে ভুগছিলেন।তাকে হাসপাতালে নেয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিলো না। এলাকার মানুষও সাহায্য করছিলো না। এনডিটিভি, নিউজ১৮

[৩] গোপীবল্লভপুরের তৃণমূল যুব শাখার সভাপতি সত্যকাম পটনায়েক জানান, দলের কর্মীদের কাছে তিনি এই খবর পান।

[৪] তিনি বলেন, দু'জন দলীয় কর্মীকে বাইকের ব্যবস্থা করতে বলি এবং ছুটে গিয়ে একটি ফার্মেসি থেকে গিয়ে পিপিই কিট কিনে আনি। সিজুয়া গ্রামে ওই রোগীর বাড়িতে গিয়ে অমলকে গোপীবল্লভপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাই।

[৫]চিকিৎসকরা অমল বারিককে পরীক্ষা করে কিছু ওষুধ লিখে দেন এবং তাকে বাড়িতে আইসেলোশনে থাকতে বলেন।

[৬]অমলকে হাসপাতালে আনা-নেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেকথা জানতে পেরে ওই নেতা বলেন, আমি এই মহামারীর মধ্যে জনগণের পাশে দাঁড়াতে চাই। আমি আবারও দরকার হলে একই কাজ করবো। সেই জন্য আমি আরও চারটি পিপিই অর্ডার দিয়েছি।

[৭] ঝাড়গ্রামের তৃণমূল মুখপাত্র উমা সোরেন বলেন, দলের যুবকর্মীরা মানুষের সহায়তায় সবসময় প্রস্তুত রয়েছেন। কোনও প্রয়োজন হলে মানুষের উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা, আমরা তাদের পাশে থাকবো।

 

  • সর্বশেষ