শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংযুক্ত আরব আমিরাতে চীনের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়েছেন পাঁচ বাংলাদেশি, অপেক্ষায় আরও তিনজন

কূটনৈতিক প্রতিবেদক: [২] চীনের ‘জায়ান্ট সাইনোফর্ম’ ও আবুধাবির ‘ফরটিটু হেলথ কেয়ারের’ চুক্তির ভিত্তিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিতে এ ট্রায়াল কার্যক্রম শুরু হচ্ছে।

[৩] কোভিড-১৯ ভ্যাকসিনের ফেইস থ্রি ক্লিনিকাল ট্রায়াল ফ্যাসিলিটিতে অংশ নিয়েছেন সিলেটের রাহাত আহমদ রাহি, চট্টগ্রামের ফটিকছড়ির তড়িৎ প্রকৌশলী আহমেদ হোসেন, দুবাইর মিডলসেক্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়ার শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ আরমান হোসেন ও ঢাকার মোহাম্মদ আনিসুর রহমান।

[৪] বুধবার অংশ নিতে ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে গিয়েছেন চট্টগ্রামের রাউজানের তরুণ আবদুল করিম, মুজিবুর রহমান ও সাইদুল ইসলাম রাজন।

[৫] বিডি নিউজ জানায়, তাদের সবার হাতে ‘হ্যাশট্যাগ ফর হিউম্যানিটি’ লেখা লাল রিস্টব্যান্ড। যা সাক্ষ্য বহন করে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে অংশ নেওয়া একেকজন স্বেচ্ছাসেবী। আগামী ৪৯ দিন আমিরাতের মধ্যেই অবস্থান করবেন এবং ভ্যাকসিন নেওয়ার পর শরীরে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সেজন্য তাদের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

[৬] প্রথম ভ্যাকসিন প্রয়োগের তিন সপ্তাহের মধ্যে তাদেরকে দ্বিতীয় দফার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গেছে।

[৭] অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে বাংলাদেশের পতাকাকে তুলে ধরে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করাই ছিল তাদের লক্ষ্য। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়