শিরোনাম
◈ এলএনজি টার্মিনাল বন্ধের প্রভাব: ১০০ টাকা ঘুষে মাত্র ১২০ টাকার গ্যাস! ◈ জন্মভূমিতেই নতুন ইনিংস রোনালদোর, জীবনের সবচেয়ে বড় ফাইনাল  ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে বলিউড অভিনেতার ছেলে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ◈ অবসর ভেঙে আবারও নীল জার্সিতে! ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলে খেলবেন সুনীল ছেত্রী? ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জাতীয় শোক দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সুজন কৈরী: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পালনের জন্য ধানমন্ডি-৩২ এর চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

[৩] মিরপুরের গাবতলী থেকে আসা রাসেল স্কয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭ থেকে ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে। নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রাবাহী যানবাহন ধানমন্ডি ২নম্বর রোড বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে। রেইনবো ক্রসিং এফডিসি থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

[৪] যানজট এড়াতে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর এলাকায় চলাচলরত গণপরিবহনের চালকদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নির্দেশিত যাতায়াতের পথ অনুসরণের জন্য অনুরোধ করেছে ডিএমপি।

[৫] পার্কিং: পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সচিব পদমর্যাদার সকল গাড়ি ৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে, সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সকল গাড়ি ৩২ নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে, আইন-শৃঙ্খলা বাহিনীর সকল গাড়ি আহসানিয়া মিশনের উত্তর পাশের সড়কে পার্কিং করে রাখার অনুরোধ করা হয়েছে। সম্পাদনা: বাশার নূরু, খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়