শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেকোন মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আনিস তপন : [২] শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদয়িক রাষ্ট্র। ১৯৭১ সালে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন।

[৩] তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছিলো। ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে শেখ হাসিনা নতুন করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেন।

[৪] শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলেও বর্তমান সরকার তা কঠোর হাতে দমন করছে।

[৫] বাংলাদেশে সকল ধর্মাবলম্বীরা সাংবিধানিকভাবে সমঅধিকার ভোগ করছেন উল্লেখ করেন তিনি।

[৬] বুধবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে ও পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুরে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়