শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

ডেস্ক রিপোর্ট : শ্বাসকষ্ট নিয়ে গুরুতর অবস্থায় গত ৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের 'মুন্না ভাই'খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। দুই দিন চিকিৎসা শেষে বাড়িতে ফিরে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন।

কিন্তু হঠাৎ মঙ্গলবার তার শারীরিক অবস্থা নিয়ে দুঃসংবাদ জানালেন চিকিৎসকরা। ফুসফুসের মরণঘাতী ক্যান্সার ধরা পড়েছে তার।

চিকিত্‍‌সকেরা জানিয়েছেন, অ্যাগ্রেসিভ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এই শক্তিমান বলিউড অভিনেতা। তার ক্যান্সারটি তৃতীয় ধাপে রয়েছে।

বলিউড হাঙ্গামা এসব তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সঞ্জয় দত্তের এক বন্ধুর জানিয়েছেন, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। উন্নতর চিকিৎসার জন্য শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি।

এদিকে অভিনেতা সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন খবরে বিষাদের ছায়া নেমেছে বলিউডে৷ তার আরোগ্য কামনায় দেশটির সামাজিক মাধ্যমে প্রার্থনা করছেন নেটিজেনরা।

এদিকে নিজের ক্যান্সারে আক্রান্তের খবরের সময়ও পাশে নেই সঞ্জয় দত্তের স্ত্রী-সন্তানরা। করোনার কারণে বর্তমানে দুবাইয়ে আটকে আছেন তারা।

প্রসঙ্গত, সদ্য ৬১ বছরে পা দিয়েছেন অভিনেতা। সম্প্রতি সঞ্জয় দত্তের জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই ঘরোয়া ভাবেই অভিনেতার জন্মদিন পালিত হয়। আগামী ২৮ আগাস্ট ওয়েবে মুক্তি পেতে চলেছে মহেশ ভাটের সড়ক ২ ৷ এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ৷যুগান্তর

  • সর্বশেষ