শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেম্বরে মার্কিন নির্বাচনের আগে জি৭ সম্মেলন আর হবে না: ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] এর আগেও একবার কোভিড-১৯ এর কারণে এই সম্মেলন পেছানো হয়েছিলো। সিএনএন

[৩] এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি নির্বাচনের পরই এই সম্মেলন চাই। আমরা সেপ্টেম্বরে এটা করতে চেয়েছিলাম।’ প্রতি বছর বদল হয় জি৭ এর চেয়ারপারসন। এ বছর দায়িত্ব পালন করছেন ট্রাম্প।

[৪] জুন মাসে ক্যাম্প ডেভিডে এই সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিলো শুরুতে। প্রথমে সরাসরি বৈঠকের বদলে ভার্চুয়াল বৈঠকের পরিকল্পনা হলেও তা বাতিল হয়ে যায়। পরে ট্রাম্প জানান আসন্ন শরতেই এটি অনুষ্ঠিত হবে।

[৫] ট্রাম্প বলেন, ‘আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নেতাকে আমন্ত্রণ জানাইনি।’ রুশ প্রেসিডেন্ট দিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে ট্রাম্প বলেন, ‘তিনি একজন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি অবশ্যই তাকে আমন্ত্রণ জানাবো। চাইবো তিনি যেনো অবশ্যই আসেন।’ সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়