শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজের নিচে আটকে যাওয়া জাল ছাড়াতে গিয়ে এক ডুবুরি নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি: [২] সোমবার (১০ আগস্ট) সকালে কর্ণফুলী নদীর বিএফডিসি ঘাটের কাছে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাছ ধরার জাহাজ এফভি এলায়েন্স-৩ এর ইঞ্জিনে আটকে যাওয়া জাল কাটতে গিয়ে মো. জাফর নামে এক ডুবুরি নিখোঁজহন। এদিকে মো. ইদ্রিস নামে আরেক ডুবরিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাজে আটকে যাওয়া জাল ছাড়াতে প্রথমে ডুবুরি জাফর কোমরে রশি বেঁধে অক্সিজেন নিয়ে নদীতে নামেন। তিনি উঠতে দেরি করায় আরেক ডুবুরি ইদ্রিস একই পদ্ধতিতে নদীতে নামেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা গেলেও ডুবরি জাফরের কোনো খোঁজ মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়ভাবে নৌকা-সাম্পান দিয়ে জাফরকে খোঁজা হচ্ছে।

[৪] একই ঘটনায় অপর এক ডুবুরিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়