শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাতিল হলো আইপিএলের খেলোয়াড় নিলাম

স্পোর্টস ডেস্ক: [২] টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ ক্রিকেট না হওয়াতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমের আসর শুরু হবে এ বছরের শেষের দিকে। নভেম্বরের মাঝামাঝিতে শেষ হওয়ার কথা আইপিএলের চলমান মৌসুম।

[৩] গত মার্চে তেরতম আসর শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের কারণে বিসিসিআই আইপিএল আয়োজন করতে পারেনি। যার কারণে আগামি সেপ্টেম্বরের শেষের দিকে এই আসর আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর পরবর্তী আসর অর্থাৎ ১৪তম আসর শুরু হবে ২০২১ সালের শুরুতে।

[৪] নভেম্বরে চলমান মৌসুম শেষে পরবর্তী মৌসুমের জন্য তাই একদম সময়ই থাকছে না। মাত্র ৪/৫ মাস সময় পাবেন আয়োজকেরা। বিসিসিআই সেজন্য আগামি মৌসুমের জন্য খেলোয়াড় নিলাম প্রক্রিয়া রাখছে না।বাতিল করা হয়েছে।

[৫] আয়োজকেরা জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে খেলোয়াড় নিলাম। টাইমস অব ইন্ডিয়া এমন খবর দিয়েছে।

[৬] ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, আগামী মৌসুম অর্থাৎ ২০২১ সালের আসরে সময় স্বল্পতার কারণে খেলোয়াড় নিলাম পদ্ধতি থাকবে না। ইনজুরি অথবা খেলোয়াড়রা না আসতে পারলে শেষমুহূর্তে পরিবর্তনের জন্য তালিকায় নাম থাকা ক্রিকেটারকে বেছে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে।

[৭] করোনার ক্ষতি পুষিয়ে নিতে পরপর দুই আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। সেজন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেও সমঝোতায় পৌঁছেছেন তারা। তাতে বেশ কিছু সুবিধা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সঙ্গে টাকার অঙ্ক পুনর্বিবেচনা করা জবে, যেটা বর্তমানে বছরপ্রতি ৮৫ কোটি রুপি ঠিক করা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলামে বিড করার জন্য যথাযথ সময় দেয়ার পাশাপাশি খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেওয়ার পর যেকোনো ব্র্যান্ডিংয়ের অনুমতি দেয়া। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়