শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের ‌পাঠান ছবিতে জুটি বাধঁছেন শাহরুখ-দীপিকা

তন্নীমা আক্তার : [২] সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। জানা গেছে, প্রায় দু'বছর পর ফের বড়পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। ২০১৮ সালে ‌‌‍জিরো ছবিতে বিপর্যয়ের পর কয়েক বছর ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ খান। প্রায় এক বছরের বেশি সময় কোনও ছবি সই করেননি তিনি। ফের ২০২১-এ যশরাজ ফিল্মসের ব্যানারে দীপিকার বিপরীতে দেখা যাবে তাকে। ঘনিষ্ঠ মহলে রোমান্স বৃত্তের বাইরে বেরিয়ে অ্যাকশন ছবিতে নিজেকে পরীক্ষা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন কিং খান। সিদ্ধার্থ আনন্দ ও যশরাজ ফিল্মস সেই ইচ্ছাপূরণের সুযোগ তাঁকে দিলেন।পিংকভিলা, এনডিটিভি

[৩] এর আগে যশরাজের ব্যানারে ব্যাং-ব্যাং ও ওয়ার ছবি করে বক্সঅফিসে ছাপ ফেলেছিলেন সিদ্ধার্থ আনন্দ। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এই ছবির ঘোষণা করবে যশরাজ ফিল্মস। শাহরুখ খান ও সালমান খান, দু'জনকে নিয়েই কাজ করার অভিজ্ঞতা আছে যশরাজ ফিল্মসের। এক থা টাইগার ফ্র্যাঞ্চাইজির সহ-প্রযোজক যশরাজ ফিল্মস।

[৪] অন্যদিকে, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার ছবির পর ফের একফ্রেমে দেখি যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়