শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ভারতে সর্বোচ্চ শনাক্ত ৬৫১৫৬, মৃত্যু ৮৭৫

মহসীন কবির : [২] রোববার (৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বে আরও ৫ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৫২৪ জন। করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এসব তথ্য জানানো হয়েছে।

[৩] গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৯৭৬ জনের মৃত্যু হয়েছে। তবে, আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান ২য়। এসময়ে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতে। ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৭৫ জনের। দেশভিত্তিক পরিসংখ্যানে মৃত্যুর এই সংখ্যা ২য় সর্বোচ্চ।

[৪] মোট আক্রান্তের হিসাবে ২য় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩০৫ জন আর মৃত্যু হয়েছে ৮৪১ জনের। ৪র্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে কলাম্বিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার (৯৬৭৪) জন। এসময়ে, দেশটিতে মৃত্যু হয়েছে ২৯০ জনের।

[৫] ২৪ ঘণ্টায় আক্রান্তের দিক থেকে ৫ম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখানে ৭ হাজার ৭১২ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩০১ জনের। গত ২৪ ঘণ্টার হিসাবে ইউরোপে মৃত্যু হয়েছে ৩৩১ জনের আর আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫১২ জন।

[৬] উত্তর আমেরিকায় আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৩৭৪ জন আর মৃত্যু হয়েছে ১ হাজার ৯০৬ জনের এবং দক্ষিণ আমেরিকায় ১ হাজার ৫৮০ জনের মৃত্যু ও ৭৫ হাজার ৭০৩ জন আক্রান্ত হয়েছেন।

[৭] এশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৯৯ জন, এই মহাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৯ জনের। আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২০৯ জন, মৃত্যু হয়েছে ৪১৩ জনের। ওশেনিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের আর এসময়ে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন।

  • সর্বশেষ