শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাইডারে লোকসানের পর উবারের খাবার সরবরাহ ব্যবসায় বিলিয়ন ডলার লাভ

রাশিদ রিয়াজ : [২] কোভিড পরিস্থিতি উবারের ব্যবসাকে পাল্টে দিয়েছে। রাইড শেয়ার ব্যবসা হোঁচট খেলেও উবার গতি পেয়েছে পণ্য সরবরাহে। এখাতেই উবারের দ্বিতীয় প্রান্তিকে আয় হয়েছে ১.২ বিলিয়ন ডলার, ব্যবসা বেড়েছে ১১৩ শতাংশ। অথচ রাইডার ব্যবসা সঙ্কুচিত হয়েছে ৬৭ শতাংশ যা ৭৯ কোটি মার্কিন ডলারের সমপরিমান। সিএনএন

[৩] উবারের সিইও দারা খোসরোশাহী জানান, এখন সরবরাহ ব্যবসা সামাল দিতে আগামী তিন বছরে আরেকটি উবার তৈরি করতে হবে। অথচ দ্বিতীয় প্রান্তিকে উবার লোকসান দিয়েছে ১.৮ বিলিয়ন ডলার।

[৪] উবারের ব্যবসায় কোভিড মন্দা এলে ২৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে হয়। সংখ্যা ছিল তারা ৬ হাজার ৭’শ। তার পর ব্যবসা পুনর্গঠনে ৪০ কোটি ডলার বিনিয়োগের পর ঘুরে দাঁড়াতে শুরু করে উবার।

[৫] উবারের আয় কমে গিয়েছিল দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ অর্থাৎ ২.২ বিলিয়ন ডলার। গত প্রান্তিকে লোকসান হয়েছে ২.৯ বিলিয়ন ডলার। অথচ কোভিডের আগে একই সময়ে সাড়ে তিন বিলিয়ন ডলার আয় এসেছিল যা তার আগের বছরের তুলনায় রাইড ব্যবসায় স্ফীতি এনেছিল ১৪ শতাংশ।

[৬] উবার ইটস সার্ভিসই কোম্পানিটিকে নতুন লাভের বন্দরে নিয়ে গেছে। আগামী বছর এধরনের খাবারের সরবরাহ থেকে উবারের আয়ের লক্ষ্যমাত্রা ২.৬৫ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়