শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছোট চোর ধরতে বড় চোরের অনুমতি নিতে হবে : হাবিব উন নবী খান সোহেল

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, যারা রাতের অন্ধকারে জনগণের ভোটের বাক্স চুরি করে রাষ্ট্রক্ষমতায় বসেছেন তারা কত নিলজ্জ দেখুন, করোনা মহামারী সময়ও তারা আইন করেছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির কারণে সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়েছে। সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে যেসব হাসপাতাল রযেছে সেই সমস্ত হাসপাতলের চোরগুলোকে ধরতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

[৩] তিনি বলেন, যখন ভালো সময় থাকে তখন অনেকেই থাকেন। তখন ত্যাগীরাও থাকেন সুবিধাবাদীরাও থাকেন। যখন খারাপ সময় আসে তখন কিন্তু সবাই থাকে না। তখন অনেকেরই অসুখ হয় । অনেকেই অসুস্থতায় ভোগেন। অনেকের আবার ছেলে সন্তানের নানারকম সমস্যা হয় । অনেকে আবার বিদেশ চলে যান। অনেকে আবার দলের দুঃসময়ে, নেত্রীর দুঃসময়ে, আমাদের নেতার দুঃসময়ে উনারা যখন জেলে থাকেন তখন অনেকেই সেটিং এ যান। সেটিং এ গেলে অনেক ভালো থাকা যায়। কিন্তু শফিউল বারী বাবুরা কখনো সেটিংয়ে যাননি।

[৪] সোহেল বলেন, যারা শহীদ জিয়ার পরিবারকে পবিত্র আমানত মনে করে, যারা এই পরিবারকে বাংলাদেশের সম্পদ বলে মনে করে, যারা মনে করে নিজেরা কি পেলাম আর কি পেলাম না সেটি বড় নয়। যদি আমাদের নেত্রী ভালো থাকেন। যদি আমাদের নেতা ভালো থাকেন। তাহলে আমরাও ভালো থাকবো । তাদের জন্য শফিউল বারী বাবুর চলে যাওয়াটা অনেক বড় একটি ক্ষতি হয়ে গেছে।

[৫] শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বিএনপির সহ সংগঠনিক সম্পাদ আবদুল আউয়াল খান ও স্বেচ্ছাসেবকদলের প্রায়ত সভাপতি শফিউল বারী বাবুর মুত্যতে দোয়া ও স্মরণ সভায় হাবিব উন নবী খান সোহেল একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়