শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন ও ভোটাধিকার নিয়ে কথা বলায় ওবামার তীব্র সমালোচনা ট্রাম্পের

আসিফুজ্জামান পৃথিল : [২] সাবেক কংগ্রেসম্যান জন লুইসের শেষকৃত্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে বক্তব্য দিয়েছেন তাকে বিচ্ছিরি ও ভয়ানক বলে উল্লেখ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সামাজিক অধিকার কিংবদন্তীর শেষযাত্রায় অবশ্য অংশ নেননি ট্রাম্প। সিএনএন

[৩] ট্রাম্প বলেন, ‘এটা খুব ভয়ানক ছিলো। তিনি রেগে গিয়ে ভাষণ দিয়েছেন। তিনি যে রাগ দেখিয়েছেন জনগনের তাতে কিছুই এসে যায় না। তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন। এটা খুবই বিরক্তিকর ছিলো।’

[৪] হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথমবার এতো বড়া ভাষায় বক্তব্য দিয়েছেন বারাক ওবামা। এই ভাষণের কিছুক্ষণ আগেই ট্রাম্প তছরুপ সন্দেহে নভেম্বরের নির্বাচন পিছিয়ে দেবার প্রস্তাব দেন। ওবামা বলেন, ‘আমাদের এরপর থেকে হয়তো ব্যালট বাক্সে জেলি বিনের পরিমাণ গুনতে হবে। সেখানে ভোট পড়বে না। কারণ দায়িত্বে থাকা মুর্খরা ভোটদানে নিরুৎসাহিত করছে।’

[৫] এর আগেও নানানভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন ট্রাম্প। একবার তিনি স্পষ্টই বলেছেন, ওবামাকে তিনি পছন্দ করেন না।

  • সর্বশেষ