শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তের সঙ্গে রিয়ার থাকার সময় লেনদেন ৫০ কোটি, দাবি আইনজীবীর

রাশিদ রিয়াজ : [২] ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন রিয়ার সঙ্গে থাকাকালীন সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তোলা ছাড়াও তার আগে প্রায় তিনমাস ধরে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ কোটি টাকা খরচ হয়েছে। অবিলম্বে এর তদন্ত চেয়েছেন বিকাশ সিং। টাইমস অব ইন্ডিয়া

[৩] মুম্বাই পুলিশ জানিয়েছে, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে ঠিকই, তবে রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কোনও টাকা ঢোকেনি। এই প্রসঙ্গে সুশান্তের আইনজীবীর অভিযোগ, মুম্বাই পুলিশ তদন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে। একের পর এক বলিউড তারকাদের ডেকে জেরা করে সুশান্তের মৃত্যুর ঘটনায় নেপোটিজম বা স্বজনপোষণের রঙ লাগাতে চাইছে।

[৪] ‘পিঙ্কভিলা’-কে দেয়া সাক্ষাৎকারে বিকাশ সিং বলেন, সুশান্তের একাউন্ট থেকে এত টাকা লেনদেন হলেও তিনি কোনও সম্পত্তি কেনেননি। বিলাবহুল গাড়ি কেনেননি। তাহলে টাকাগুলো গেলো কোথায়?

[৫] বিকাশ জানান, ক্রমশ পরিবারের সঙ্গে যোগাযোগ কমেছিল সুশান্তের। বাবা-ছেলের কথাও হতো না সে ভাবে। সুশান্তের বডিগার্ডের মাধ্যমে অভিনেতার পরিবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সুশান্তের দেহরক্ষীকে বদলে দেন রিয়া। শুধু তাই নয়। বদলে দেওয়া হয় সুশান্তের ফ্ল্যাটের রাঁধুনি, পরিচারক এবং অফিসের কর্মীদেরও। এ ছাড়াও আচমকাই সুশান্ত বেশ কিছু ওষুধ খেতে শুরু করেন। অথচ এ ব্যাপারে বিন্দুবিসর্গও জানত না অভিনেতার পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়