শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইকি থেকে অপু ভাই ও মামুনসহ বাংলাদেশের চারজন নিষিদ্ধ

ইয়াসিন আরাফাত : [২] চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ভিডিও অ্যাপ 'টিকটক' ও 'লাইকি'তে পরিচিত মুখ ‘অপু ভাই’ ও মামুনসহ চারজনকে নিষিদ্ধ করে মঙ্গলবার বিবৃতি দিয়েছে লাইকি অ্যাপ কর্তৃপক্ষ। মারামারি এবং হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

[৩] বিবৃতিতে বলা হয়েছে, ‘মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগে ফেসবুক গ্রুপ ‘সাইবার ৭১’ এর পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে ‘লাইকি’ থেকে 'অপু ভাই' এবং মামুন'নসহ লিডারবোর্ডের চারজনকে ব্যান করা হয়েছে।

[৪] সাইবার ৭১ এর রিপোর্টের কারণে ব্যান হওয়া আইডিগুলো হচ্ছে, 299080061, Princemamun143, 326096824, yasin_arafat_opu'

[৫] এর আগে সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। অপুর বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

[৬] উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখমসহ চুরি, ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে।’

[৭] উত্তরা পূর্ব থানার এসআই আজিজুল তালুকদারকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ