শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে শ্বশুরবাড়ি থেকে জামাতার জুলন্ত লাশ উদ্ধার

তপু সরকার : [২] পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়া গোপ গ্রামের আকাব্বর আলীর ছেলে কাঠ মিস্ত্রি মোবারক আলী গত ২০-২৫দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। বাড়ি থেকে সে একই উপজেলার রুপনারায়ন কুড়ার নিচপাড়াস্থ শ্বশুর আবু হানিফের বাড়িতে আসে। কিন্তু তার স্ত্রীর সাথে আগে থেকেই কলহ চলে আসতে থাকায়, সবার অজান্তে মোবারক হোসেন একটি নির্মাধীন ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

[৩] খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ সোমবার ৩ আগস্ট মোবারকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

[৪] প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়