শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে এক যুগ ধরে বঙ্গবন্ধুর নামে গরু কোরবানি

জেরিন আহমেদ: [২] এরই ধারাবাহিকতায় রোববার সকালে তিনি গরু কোরবানি করেছেন।

[৩] দীর্ঘ ১২ বছর বা একযুগ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি দিয়ে আসছেন নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ছরোয়ার হোসেন।

[৪] এ বিষয়ে কাজী ছরোয়ার হোসেন বলেন, ‘আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করে আসছি। কোরবানির মাংশ স্থানীয় গরিব-দুঃখী ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।’

[৫] নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বসির, অ্যাডভোকেট কাজী নাফিরুল মজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়