শিরোনাম
◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতন ছাড়াই ক্রিকেট বোর্ডে চাকরি করতে চান শোয়েব

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের অন্যতম সেরা পেসার শোয়েব আকতার। নিজের গতির তান্ডবে শিকার করেছেন বড় বড় তারকা ব্যাটসম্যানকে। তবে এবার দেশের ক্রিকেট বোর্ডের হয়ে দায়িত্ব পালন করতে চান শোয়েব। তার মতে বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলছে অব্যবস্থাপনা। আর তাই ভালো মানুষ দরকার বলে মনে করছেন তিনি।

[৩] সম্প্রতি এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন, “পিসিবি অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। ভালো মানুষ দরকার পিসিবিতে। ভালো মানুষ যত দূরে ঠেলে দেওয়া হবে, ক্রিকেট ততই নিচের দিকে নামতে থাকবে।

[৪] আমি যদি পিসিবিতে কাজ করার সুযোগ পাই, তাহলে আমি দেশের ক্রিকেটে বিদেশি বিনিয়োগ নিয়ে আসব। আমি বেতন ছাড়া কাজ করব যেন কেউ ফোন দিয়ে বলতে না পারে যে আমার ছেলেকে দলে নিন।”

[৫] সেই সাথে পিসিবির বর্তমান বোর্ড প্রধান এহসান মানিককে নিয়ে তিনি বলেন, “এহসান মানি কার্যকরী, কিন্তু আগ্রাসী নয়। আপনার চারপাশে আগ্রাসী মানসিকতার লোকজন থাকতে হবে, না হলে কাজ সামনে এগোবে না।”

[৬] শোয়েব বলেন, “আমি ৩০ জন ক্রিকেটারকে তৈরি করতাম। তাদের জীবনযাপন পদ্ধতি বদলে ফেলতাম। নিয়ম শৃঙ্খলা আনতাম। ওরা আমার মানসিকতা নিয়ে বিশ্ব ক্রিকেটের তারকা হতো। ইউনুস খানকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা ঠিক হয়নি। তাঁকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে মোহাম্মদ ইউসুফের সঙ্গে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা উচিত। ”

  • সর্বশেষ
  • জনপ্রিয়