শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ

দেবদুলাল মুন্না : [২] শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা মধ্য জেরুজালেমের সড়কে বিক্ষোভ করেন। সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ক্রমশ জোরালো হচ্ছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

[৩] জেরুজালেম ছাড়া তেলআবিব এবং মধ্য ইসরায়েলে নেতানিয়াহুর সৈকত ভবনের কাছেও বিক্ষোভকারীদের ছোট জমায়েত দেখা যায়। এছাড়া দেশের ব্যস্ততম সংযোগ সড়কগুলোতে বিক্ষোভকারীরা জড়ো হন। অবশ্য বিক্ষোভের বিষয়টি আমলে নিতে চাচ্ছেন না নেতানিয়াহু। যদিও বিক্ষোভ ক্রমশ জোরালো হচ্ছে। এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

[৪] গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে শনিবার সবচেয়ে বেশি জনসমাগম হয়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ২০১১ সালের বিক্ষোভের পর এই প্রথম এত জনসমাগম হলো।

[৫] বিক্ষোভকারীরা করোনা মোকাবিলায় নেতানিয়াহুর ভূমিকার প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন। দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা।

[৬] ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। বিপুল সংখ্যক হলে বিকেলের দিকে তারা সুশৃঙ্খলভাবে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়