শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানির মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ইয়াসিন আরাফাত : [২] ঢামেক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (১ আগস্ট) ঈদের দিনে মাংস কাটতে গিয়ে আহত হয়ে শতাধিক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। যাদের বেশিরভাগই হাতে ও পায়ে ধারালো ছুরি বা দায়ের আঘাত। অনেকের শরীরের বিভিন্নস্থানেও জখমপ্রাপ্ত হয়েছেন। এছাড়া গরুর সিংয়ের আঘাত কিংবা লাথির আঘাতেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কয়েকজন। তবে তাদের কারও ভর্তির প্রয়োজন হয়নি। সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

[৩] মাংস কাটাকাটি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই লোকজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও তাদের বেশিরভাগ রোগী ছিল যাত্রাবাড়ী, হাজারীবাগ, ধানমন্ডি এলাকার।

[৪] ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা কোরবানির মাংস কাটতে গিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়