শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে গাড়িবোমা বিস্ফোরণে আফগানিস্তানের লোগার প্রদেশে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। ঈদ উপলক্ষে তালেবানরা অস্ত্রবিরতি ঘোষণা করলেও এই বিস্ফোরণ হয়েছে। তবে এর দায় অস্বীকার করেছে তালেবানরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইএসও কোনো মন্তব্য করে নি।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে লোগার প্রদেশ গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং বলেছেন, ধারণা করা হচ্ছে এটা ছিল আত্মঘাতী বোমা হামলা। গভর্নর অফিসের কাছেই এই বিস্ফোরণ ঘটে। সেখানে বিভিন্ন দোকানে ঈদ উপলক্ষে এ সময় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, পবিত্র ঈদের রাতে আরো একবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

তারা আবারও দেশের কতগুলো মানুষকে হত্যা করেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এ হামলার বিষয়ে তাদের গ্রুপের কোনো সংশ্লিষ্টতা নেই। শুক্রবার পবিত্র ঈদের প্রথম দিন থেকে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছে তালেবান ও আফগানিস্তান সরকার। সরকার ও তালেবানদের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির আশা করা হচ্ছে। কিন্তু বন্দি বিনিময় ইস্যুতে তা বিলম্বিত হচ্ছে।মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়