শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যতিক্রমধর্মী তুরস্কের জান্নাত মসজিদ : মনে হয় জান্নাতে নামাজ পড়তে এসেছি

ডেস্ক রিপোর্ট : একটি ব্যতিক্রমধর্মী মসজিদ... তুরস্কের খিরশেহির-এ অবস্থিত এই মসজিদটি।
নাম "মেহমেত মেরমের হামিদিয়ে জামে মসজিদ।" তবে শহরের মানুষ এটিকে "জান্নাত মসজিদ" হিসেবেই এক নামে চিনে।

পবিত্র কুরআন-এর সূরা বাকারার ২২ নং আয়াতকে অনুসরণ করেই এই মসজিদ এর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে।।
যেমন আল্লাহ তা'য়ালা ইরশাদ করেনঃ
الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ فِرَاشًا وَّ السَّمَآءَ بِنَآءً ۪ وَّ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخۡرَجَ بِہٖ مِنَ الثَّمَرٰتِ رِزۡقًا لَّکُمۡ ۚ فَلَا تَجۡعَلُوۡا لِلّٰہِ اَنۡدَادًا وَّ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۲۲﴾
অনুবাদঃ যিনি তোমাদের জন্য যমীনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাযিল করেছেন বৃষ্টি। অতঃপর তাঁর মাধ্যমে উৎপন্ন করেছেন ফল-ফলাদি, তোমাদের জন্য রিয্কস্বরূপ। সুতরাং তোমরা জেনে-বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। (২:২২)

মসজিদটির দেয়ালের গাছ, ঝর্ণা, আকাশ কিংবা গাছের নিচের ছোট ছোট সবুজ গাছ গুলো দেখতে বাস্তবেই আসল মনে হয়। কিন্তু এগুলো সব 3D ডিজাইনে আঁকা। মসজিদের কার্পেটেও পাওয়া যায় বাস্তবতার ছোঁয়া। তবে কাঠের তৈরি মিম্বারে পুরোপুরি বাস্তবতার ছোঁয়া রয়েছে। যা কিছু সময়ের জন্য দর্শনার্থীদের মনে আশেপাশের 3D ডিজাইনকেও বাস্তব প্রমাণ করতে সহায়ক ভূমিকা পালন করে।

বলা হয়, আগেকার দিনে মুসলিমরা খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন।


তাই শহুরে পরিবেশের মধ্যে মুসল্লিদের মনে খোলা আকাশের নিচে নামাজ আদায় করার মত অনুভূতি তৈরি করে তাদেরকে মসজিদে এসে নামাজ আদায়ের জন্য উৎসাহিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।


যদিও দর্শনার্থীদের অনেকেই "মনে হয় জান্নাতে নামাজ পড়তে এসেছি"- উক্তিটি ব্যক্ত করেন। এই বলাবলি থেকেই মুখে মুখে এর নাম "জান্নাত মসজিদ" হয়েছে। (সংগ্রহিত)

মসজিদটির প্রামাণ্য চিত্র দেখে আসতে পারেন নিচের লিঙ্কগুলোতে।

  • সর্বশেষ