শিরোনাম
◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দিন সকালে জিয়ার কবর জিয়ারত করবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা

শাহানুজ্জামান টিটু: [২] করোনা ও বন্যা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বিএনপির মহাসচিবসহ অধিকাংশ কেন্দ্রীয় নেতা এবার ঢাকায় ঈদ উদযাপন করবেন।

[৩] ঈদের দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর স্বাস্থ্য বিধি মেনে জিয়ারত করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

[৪] এবার ঠাকুরগাঁও নিজ এলাকায় যাবেন না, ঈদ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় ঈদ করছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ।

[৫] এছাড়া আগে থেকে চট্টগ্রামের রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এবার সেখানেই ঈদ করছেন। দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, শামসুজ্জামান দুদু, ঢাকায় ইদ করছেন।

[৬] এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ঈদ করবেন ঢাকায়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়