শিরোনাম
◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত ◈ বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার কো‌চের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া   ◈ ইরানের সর্বোচ্চ নেতা কিভাবে নির্বাচিত করা হয় ◈ মসজিদুল আকসায় তারাবির নামাজ বন্ধ করল ইসরায়েল ◈ ৫ জেলার ডিসি প্রত্যাহার ◈ ইরানের গার্ডিয়ান কাউন্সিলে অন্তর্বর্তীকালীন নেতৃত্বে আলিরেজা আরাফি ◈ হরমুজ প্রণালী কী এবং এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির এক সদস্য আটক

ইসমাঈল ইমু: [২] কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

[৩] আটক যুবকের নাম মো. শাহেদ (২৪)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মৌলভীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। শাহেদ নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ।

[৪] সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে শাহেদ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

[৫] গত ২৮ ফেব্রুয়ারি রাতে দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়।

[৬] আহতদের মধ্যে ছিলেন: ট্রাফিক সার্জেন্ট আরাফাত হোসেন ভুঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতাউদ্দিন, স্থানীয় দুই যুবক জাহিদ বিন জাহাঙ্গীর ও মো. সুমন।

[৭] হামলার ঘটনার পর তদন্তে নেমে পুলিশ নব্য জেএমবির সদস্যদের সম্পৃক্ততা পায়। পরে গত ৩ মে হামলার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়