শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবরি মসজিদ ধ্বংস করার মামলায় ফাঁসি হলে নিজেকে ভাগ্যবান মনে করবো: বিজেপি নেত্রী

ইয়াসিন আরাফাত : [২] বাবরি মসজিদ ধ্বংস মামলার অন্যতম অভিযুক্ত বিজেপি নেত্রী উমা ভারতী বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। তার জন্য আদালত যদি ফাঁসিতে ঝোলায় তাহলে তাকে আশীর্বাদ বলে মনে করব। বিচারক কী রায় দেবেন সেটার কোন গুরুত্বই নেই। কারণ অযোধ্যায় রাম মন্দির নির্মাণের লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। ওয়ান ইন্ডিয়া, এই সময়

[৩] ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের অভিযোগ রয়েছে উমা ভারতী, লাল কৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী সহ একাধিক শীর্ষ বিজেপি নেতার। গত সপ্তাহে এই মামলার শুনানিতে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন উমা ভারতী।

[৪] এরমধ্যেই ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের পর আগামী ৫ অগাস্ট অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের জায়গায় ভূমিপূজার মাধ্যমে শুরু হবে রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া। এতে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৩০০ অতিথি নিমন্ত্রিত থাকবেন সেই অনুষ্ঠানে। নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতীশ কুমার, উদ্ধব ঠাকরেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়