শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

তন্ময় আলমগীর :[২] উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে। দেশে ফেরার তিনদিনের মাথায় এ ঘটনা ঘটিয়েছেন প্রবাসী। নিহত মাহফুজা আক্তার (৩৫) ময়মনসিংহের সোহরাব উদ্দিনের মেয়ে।

[৩] পুলিশ জানায়, ১২ বছর আগে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের আবু বকরের সঙ্গে বিয়ে হয় মাহফুজা আক্তারের। ছয় বছর আগে স্বামী আবু বকর বিদেশ চলে গেলে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন মাহফুজা।

[৪] ১৭ জুলাই আবু বকর দেশে ফেরেন। সোমবার (২০ জুলাই) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন মাহফুজা। রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এ ঘটনার জেরে মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় মাহফুজাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান আবু বকর।

[৫] পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান বলেন, হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়