শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি র বিভিন্ন থানার ১২ এস আই একযোগে বদলী

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বিভিন্ন থানায় কর্মরত ১২ জন এসআইকে একযোগে বদলি করা হয়েছে। ১৯ জুলাই সিএমপির উপ কমিশনার (সদর) আমীর জাফর এ অফিস আদেশ জারি করেন।

[৩] অফিস আদেশ থেকে জানা যায়, উত্তর বিভাগের পাঁচলাইশ থানার এসআই আব্দুল মোমিনকে পশ্চিম বিভাগে, বায়েজিদ থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিমকে দক্ষিণ বিভাগে, চান্দগাঁওয়ের এসআই সালাহ উদ্দিন খান নোমানকে দক্ষিণ বিভাগে বদলী করা হয়। দক্ষিণ বিভাগের দক্ষিণ জোনের সড়রঘাট থানার এসআই তন্ময় ভটাচার্য্যকে উত্তর বিভাগে আর এসআই মোরশেদ আলমকে পশ্চিম বিভাগে, কোতোয়ালী থানার এসআই সজল কান্তি দাশ ও এসআই তারেকুজ্জামানকে উত্তর বিভাগে বদলী করা হয়েছে।

[৪] বাকলিয়া থানার এসআই রেজুয়ানুল ইসলামকে পশ্চিম বিভাগে, এসআই এসএম জামাল উদ্দীনকে বন্দর বিভাগে বদলী করা হয়েছে। বদলী করা হয়। এছাড়া পশ্চিম বিভাগের ডবলমুরিং থানার এসআই হাসানুজ্জামান রুমেলকে দক্ষিণ বিভাগে, হালিশহর থানার এসআই পলাশ চন্দ্র ঘোষকে দক্ষিণ বিভাগে, পাহাড়তলী থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদকে দক্ষিণ বিভাগে বদলী করা হয়। সাম্প্রতি ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় পুলিশি নির্যাতন, মা-বোন লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে সিলিংফ্যানে ফাঁস নিয়ে আত্মহত্যা করে দশম শ্রেণীর ছাত্র মারুফ। এ ঘটনার পরই নতুন করে আলোচনায় আসে সিভিল টিম। সূত্র জানিয়েছে, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান স্ব-স্ব জোনের ডিসিদের মারফৎ থানা ভিত্তিক তালিকা তৈরী করে এই বদলির আদেশ দেন৷। সিএমপি কমিশনার বলছেন, সার্বক্ষণিক সিভিল টিম পরিচালনার সুযোগ নেই। শুধু মাত্র জরুরি প্রয়োজনে সিনিয়র অফিসারদের অনুমতি নিয়ে আসামি ধরার কৌশল হিসেবে সিভিল টিম পরিচালনা করা যাবে। এছাড়া এই টিমের অপব্যবহার করে অপরাধ বা অন্যায় করলে বিধি অনুযায়ী শাস্তি অনিবার্য।

  • সর্বশেষ