শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়িয়াকে ঝুঁকিমুক্ত রাখতে যা যা সম্ভব সবই করবো: পানিসম্পদ উপমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: [২] শরীয়তপুরের নড়িয়ায় জরিপ করে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, ‘রোববার খবর পেলাম উপজেলার সুরেশ্বরের দরবার শরীফ বাঁধ এলাকাটি ঝুঁকিপূর্ণ, তাই পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন চিফসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পরিদর্শন করলাম। ঝুঁকিপূর্ণ জায়গার সমাধানে এখানে বসেই পরিকল্পনা করা হয়েছে এবং নির্দেশনা দেয়া হয়েছে। নড়িয়াকে ঝুঁকিমুক্ত রাখতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নির্দেশনাসহ যা যা সম্ভব সবই করবো।’

[৩] সোমবার সকালে নড়িয়ায় পদ্মার ডান তীর সংরক্ষণ কাজের এই ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন। সুরেশ্বরের দরবার শরীফ বাঁধ এলাকার প্রায় ২০০ মিটার ঝুঁকিপূর্ণ জায়গা।

[৪] এক প্রশ্নের উত্তরে উপমন্ত্রী বলেন, ‘বন্যা ও বর্ষাকে সামনে রেখে আগাম প্রস্তুতির লক্ষ্যে আমরা করোনা সংকটেও কাজ অব্যাহত রেখেছি। বন্যা আঘাতের পর থেকে জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ে আমাদের সব কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলেছি। তারা জেলা প্রশাসনের নেতৃত্বে মানুষের পাশে থেকে কাজ করছে।’

[৫] এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোতাহের হোসেন, প্রধান প্রকৌশলী তোফায়েল আহমেদ, চিফ ডিজাইন জনাব হারুন, প্রকল্প পরিচালক আব্দুল হেকিম, নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

[৬] পরিদর্শন শেষে নড়িয়া উপজেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপমন্ত্রী। সেখানে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবারসহ প্রায় ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সূত্র: বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়