শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যে দীপিকা-প্রভাসকে নিয়ে ৪শ’ কোটি বাজেটের ছবির ঘোষণা

মুসফিরাহ হাবীব: [২] ভারতের দুই অন্যতম জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়ে যেনো বিস্ফোরণ ঘটালেন দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ। লকডাউনের মধ্যে যেখানে বহু ছবির মুক্তি আটকে আছে, সেখানে ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি হতে চলেছে ভারতের অন্যতম ‘দামি’ ছবি।

[৩] দীপিকা ও প্রভাসকে এক ছবিতে দেখা নিয়ে বেশ কিছু দিন ধরে জল্পনা চললেও দু’জনের কেউই এ নিয়ে এত দিন মুখ খোলেননি। রোববার বৈজয়ন্তী প্রোডাকশনস ইউটিউবে ২৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে দীপিকা ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা দেয়।

[৪] এখন পর্যন্ত ছবির নাম যদিও ঘোষণা হয়নি। তবে এটি প্রভাসের ২১তম ছবি হতে চলেছে। সূত্র বলছে এটি হাতে চলেছে সাই-ফাই ছবি। ছবির বিষয়বস্তু টাইম ট্রাভেল। ইউরোপ জুড়ে ছবির শুটিং হবে। তার জন্য লোকেশন বাছাও শুরু হয়েছে।

[৫] শ্রীদেবী, জয়প্রদা এবং সৌন্দর্যের মতো বিভিন্ন প্রজন্মের সেরা অভিনেত্রীদের নিয়ে কাজ করেছে বৈজয়ন্তী মুভিজ। দীপিকার মতো আন্তর্জাতিক তারকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। ‘বাহুবলী’র বদৌলতে এ মুহূর্তে বলিউডের বড় তারকাদের টেক্কা দিতে পারেন প্রভাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়