শিরোনাম
◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ মাস পর মসজিদ খুলে দিল স্কটল্যান্ড

ইসমাঈল আযহার: [২] করোনার কারণের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে প্রায় ৪ মাস বন্ধ থাকার পর গত শুক্রবার (১৭ জুলাই) মুসল্লিদের পুনরায় মসজিদ খুলে দেওয়া হয়েছে। বিশেষ শর্তে গ্লাসগোর ‘বাইত আর-রহমান’ মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইভিনিং এক্সপ্রেস

[৩] আরোপিত শর্ত অনুযায়ী, মুসল্লিদের সংখ্যা হ্রাস অর্থাৎ ৫০ জন মুসল্লি এবং মাস্ক ব্যবহার করে জুমার নামাজ আদায় করা হয়েছে। সকল মুসল্লিদের মোবাইল নম্বরও সংগ্রহ করেছে মসজিদের কর্তৃপক্ষ। ডেইলি রেকর্ড

[৪] এছাড়াও করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি এড়াতে মসজিদের ওযুখানা বন্ধরাখা হয়েছে। মুসল্লিদের নামাজের পূর্বে ওযু করার জন্য আহ্বান জানানো হয়েছে। মুসল্লিদের বাড়ি থেকে জায়নামাজ আনতে বলা হয়েছে। বিবিসি

[৫] গ্লাসগো শহরের মসজিদের কর্তৃপক্ষ আহমাদ ওসো বলেন, এটি এমন একটি নেয়ামত যা মুসলমানদের তাদের আধ্যাত্মিক বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একজন মুসলমানদের জন্য মসজিদ হচ্ছে প্রথম বাড়ি। মুসলমানদের প্রকৃত এবং আধ্যাত্মিক বাড়িতে ফিরে যাওয়ার জন্য এটি একটি বড় সুযোগ। মসজিদে ফিরে যাওয়ার জন্য এমন সুযোগ করে দেওয়ার জন্য আমরা সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাই। ইকনা

[৬] তিনি বলেন, সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হবে এবং নামাজ আদায়ের পর মসজিদ পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হবে।

[৭] এদিকে, স্কটিশ বিচারপতি হামজা ইউসুফ বলেছেন, এই রোগ প্রতিরোধের জন্য মসজিদের সুরক্ষা ব্যবস্থা দেখে আমরা প্রভাবিত হয়েছি। তিনি টুইটারে এক বার্তায় লিখেছেন, টানা ৪ মাস বন্ধ থাকার পর এই মসজিদে আবারও জুমার নামাজ আদায় করা হয়েছে। এজন্য সকলকে মোবারকবাদ জানায়।

  • সর্বশেষ