শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উজবেকিস্তানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম

কূটনৈতিক প্রতিবেদক : [২] তিনি দেশটিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মসুদ মান্নানের স্থলাভিষিক্ত হবেন।

[৩] প্রশাসন ক্যাডারের ৮৬ ব্যাচের এ কর্মকর্তা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (লিগ্যাল এ্যাফেয়ার্স) হিসাবে কর্মরত আছেন।

[৪] ১৯৮৯ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে তিনি মাঠ প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

[৫] পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত ও ভিয়েতনাম থেকে।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়