শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধি : [২] লোহাগাড়ায় যাত্রীবাহী হায়েছের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত মোঃ জাহাঙ্গীর (২৯) উপজেলা চুনতী হাজির রাস্তা কাজীর পাড়ার মৃত্যু জালাল আহামদের পুত্র। আহত যুবক মোঃ আরিফ (২৬) কলাউজান গাবতল এলাকার। তারা দুজনই লোহাগাড়া বটতলী মোবাইল মার্কেটের ব্যবসায়ী।

[৫] মোবাইল মার্কেটের ব্যবসায়ী আ.ন.ম বাবলু জানান, সকালে মোটরসাইকেল আরোহী দুই যুবক বটতলী থেকে রাজঘাটার দিকে যাচ্ছিলেন। পথে ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে কক্সবাজার মুখী যাত্রীবাহী একটি মাইক্রো হায়েজ ওভার টেকিং করে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত আরিফকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

[৫] লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়