শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্কের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণ কী?

ডেস্ক রিপোর্ট : [২] নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই চলছে মাস্ক বিতর্ক। কাদের মাস্ক পরা উচিত এবং কাদের উচিত না সে নিয়ে শুরু থেকেই আসছিল বিভিন্ন ধরনের বিতর্ক। মাস্ক পরার বিপক্ষে অবস্থান নেয়াদের তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু গত কিছুদিনে বদলে গেছে পরিস্থিতি। দিন কয়েক আগে ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকেও মাস্ক পরিহিত অবস্থায় জনসম্মুখে আসতে দেখা গেছে।

এটা বেশ নাটকীয় পরিবর্তনই বলতে হয়। কারণ ট্রাম্প কেবল মাস্কবিরোধীই ছিলেন না, মাস্ক পরা লোকদের নিয়ে হাস্যরস ও কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

[৩] বৈশ্বিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেক দায়িত্বশীল সংগঠন শুরুতে বলেছিল ভাইরাস প্রতিরোধে মাস্ক কার্যকর নয়। যদিও তারা এখন মাস্ক পরার পক্ষে বলছে এবং অনেক সরকারও এখন মাস্ককে বাধ্যতামূলক করছে।

প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন কেন হলো? মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ১০টি দেশে মাস্ক পরার বিধান ছিল। কিন্তু এখন ১৩০টির বেশি দেশে এবং যুক্তরাষ্ট্রের ২০টি রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অনেক গবেষণা বলছে মাস্কের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন এসেছে।

[৪] যেসব দেশে মাস্ক পরার অতীত ইতিহাস নেই যেমন ইতালির ৮৩.৪ শতাংশ লোক মাস্কের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের (৬৫.৮ শতাংশ) ও স্পেনের (৬৩.৮ শতাংশ) লোক মাস্ক পরার অভ্যাস গ্রহণ করেছে। এ পরিবর্তন ভাইরাস কীভাবে ছড়ায় তা আরো ভালোভাবে বুঝতে পারার সঙ্গে কিছুটা হলেও সম্পর্কিত। এছাড়া কভিড-১৯-এর ক্ষেত্রে উপসর্গহীন লোকেরা বেশ ভালোভাবেই রোগ ছড়াতে পারে। সেক্ষেত্রে মাস্ক এটিকে অন্যদের কাছে ছড়ানো থেকে রক্ষা করে।

বিবিসি, বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়