শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া সফরের আগে ভারত প্রস্তুতি ক্যাম্প করবে দুবাইয়ে

স্পোর্টস ডেস্ক: [২] করোনা লকডাউনের পর অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট দল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলে গেছে পাকিস্তান। উপমহাদেশের বাকি দুই দেশ বাংলাদেশ ও ভারত এখনও লড়ে যাচ্ছে করোনাভাইরাসের বিরুদ্ধে। ফলে ক্রিকেট তথা খেলাধুলা মাঠে ফেরানো সম্ভব হয়নি এখনও।

[৩] তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকেই একক অনুশীলনে ফিরতে পারবেন ক্রিকেটাররা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতের জন্য নেই কোন সুখবর। এখনই তারা নিজেদের দেশে খেলা দূরে থাক, অনুশীলন শুরুর কথাও ভাবতে পারছে না।

[৪] যার ফলে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের ভাবনায় রয়েছে দেশের বাইরে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা। আগামী ডিসেম্বরে তারা যাবে অস্ট্রেলিয়া সফরে। তার আগে কথাবার্তা চলছে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের ব্যাপারে। - অধিকার

[৫] এ দুই বড় সিরিজের জন্য প্রয়োজন যথাযথ প্রস্তুতি। কিন্তু দেশের মাটিতে এখন তা ঠিক সম্ভব নয়। তাই দুবাইয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্পের কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, আইপিএল যদি দেশের বাইরে হয়, তাহলে প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রয়েছে আরব আমিরাত।

[৬] যেকোন সিরিজ শুরুর আগে অন্তত ছয় সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প চায় ভারতের টিম ম্যানেজম্যান্ট। সবশেষ নিউজিল্যান্ড সফরের পর আর কোন ক্রিকেট খেলেনি ভারতের ক্রিকেটাররা। ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার জন্য দরকার যথাযথ প্রস্তুতি ও ফিটনেস।

[৭] সেই প্রস্তুতির জন্য দুবাইকেই সম্ভাব্য সেরা অপশন হিসেবে নিয়েছেন বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটি। সূত্র জানিয়েছে, ‘মুম্বাইয়ের অবস্থা যদি নাটকীয়ভাবে পরিবর্তিত না হয়, তাহলে এবারের আইপিএল আরব আমিরাতেই হতে পারে। তাই সেখানেই যদি ক্যাম্প করা যায়, সেটাই ভালো হবে। আইপিএল ভেন্যু চূড়ান্ত হওয়ার পর আসলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। - ইন্ডিয়ান এক্সপ্রেস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়