শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহেদ র‌্যাব সদর দপ্তরে, ব্রিফিং বিকাল ৩ টায়

লাইজুল ইসলাম : [২] র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে গণমাধ্যকে বলেন, তার নিজের মোবাইলটা আগেই ফেলে দিয়েছে। তারপরও তার কাছাকাছি আমরা যেতে পেরেছিলা। কিন্তু ধরতে পারিনি। দেবহাটা থানার কমোরপুর গ্রামের লবঙ্গবতী খালের পাশে ইছামতি খাল। ইছামতি খালের ঐপারের ভারত। নৌকায় করে সে বর্ডার ক্রস করার কথা ছিলো। সময় নির্ধারিত ছিলো ভোর বেলা।

[৩] বর্ডার পেরিয়ে যাওয়ার জন্য তাকে সহায়তা করেছে বেশ কয়েকজন দালাল। বাচ্চু দালালসহ আরো কয়েকজন শাহেদের সঙ্গে জড়িত ছিলো। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

[৪] র‌্যাব ৬ এর সহায়তায় একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি একটু সময় পেলেই চলে যেতেন। তার সঙ্গে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। অবৈধ পিস্তল তার সঙ্গে ছিলো। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

[৫] মোস্তফা সরোয়ার বলেন, আমরা শুধু টিভির জন্য আনিনি। তার দেয়া তথ্য নিয়ে আমরা কাজ করবো। তাকে নিয়ে কোথায় যাওয়া হবে তা কিছু জানাননি। আদালতে হাজিরের বিষয়ে তিনি বলেন, আমাদের হাতে সময় আছে ২৪ ঘন্টা। এরমধ্যে আমরা কিছু কাজ করবো।

[৬] সরোয়ার বলেন, তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেল তিনটার দিকে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়