শিরোনাম
◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এফডিসিতে বয়কট জায়েদ খান

বিনোদন প্রতিবেদক: [২] চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন।

[৩] মঙ্গলবার চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতৃত্বে এই ঘোষণা দেওয়া হবে। বিষয়টি গণমাধ্যমে জানান প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, বুধবার দুপুরে ১৭ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

[৪] প্রযোজক নেতা ইকবাল বলেন, ‘চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো। এ বিষয়ে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশও দেই।

[৫] মঙ্গলবার (১৪ জুলাই) সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রযোজক সমিতির নেতৃত্বে ১৭ সংগঠনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি।

  • সর্বশেষ