শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড থেকে ফুসফুসকে রক্ষা করবে গাঁজা, দাবি বিজ্ঞানীদের

ওমর ফারুক : [২] প্রাকৃতিক হার্ব বা পাতার এই গুণটি আবিস্কার করেছেন ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার একদল গবেষক।

[৩] গবেষকরা জানিয়েছেন, গাঁজার অন্যতম প্রধান সক্রিয় উপাদান ‘টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি’, করোনায় ফুসফুসের তীব্র প্রদাহ সৃষ্টিকারী অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম (এআরডিএস) হ্রাস করতে পারে। এ সম্পর্কে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে একটি আর্টিকেল।

[৪] এআরডিএস সিন্ড্রোম (তীব্র শ্বাসকষ্ট) হয়ে থাকে ভাইরাসের প্রতিক্রিয়ায় ইমিউন সিস্টেমে অতিরিক্ত পরিমাণে প্রদাহ সৃষ্টিকারী উপাদান ‘সাইটোকাইন’ তৈরি হলে, যা এক পর্যায়ে ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে। সময় টিভি।

[৫] যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার (এনএইচএস) মতে, অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম (এআরডিএস) একটি জীবন-হুমকিপূর্ণ অবস্থা, যেখানে ফুসফুস শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না।

[৬] গবেষকরা ইঁদুরের শরীরে এআরডিএস নিরাময়ে টিএইচসি’র প্রভাব পরীক্ষা করেন। তারা আবিষ্কার করেন যে, টিএইচসি শতভাগ ক্ষেত্রে শরীরে সাইটোকাইন প্রোটিনের ঝড় ধীর করে ফুসফুসের প্রদাহ প্রতিরোধে করতে পারে।

[৭] ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় আমিরা মোহাম্মদের নেতৃত্বে গবেষকরা উল্লেখ করেন, ‘করোনায় গুরুতর অসুস্থ বেশিরভাগ রোগী সাইটোকাইন ঝড়ের কবলে পড়ে। বর্তমানে শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার (এআরডিএস) বিরুদ্ধে কার্যকর কোনো চিকিৎসা নেই বলে এই জাতীয় কোভিড-১৯ রোগীর একটি উল্লেখযোগ্য শতাংশ ফুসফুস এবং অন্যান্য অঙ্গগুলোর মারাত্মক ক্ষতি থেকে মারা যায়, যা সাইটোকাইন ঝড়ের কারণে ঘটে।’ সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়